চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) এ অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা۔ রোকেয়া সুলতানা এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদ শেখ হাসিনার সরকারের উপহার হিসেবে অ্যাম্বুলেন্সটির কার্যক্রম উদ্বোধন করেন।
গত ১২ জুন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদানের জন্য এক চিঠির মাধ্যমে আবেদন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা۔ রাজন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা۔ ওমর ফারুক রায়হান, সিনিয়র স্টাফ নার্স তাসনিমা ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ।
