নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মতবিনিময় ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১১:৩৩

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে মতবিনিময় সভা ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (সেবা বিভাগ) ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি) মো. এনামুল হক, এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার রাশিদা আখতার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার। পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।

ইত্তেফাক/ইআ