পদ্মা সেতু উত্তর থানার কাছে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটে।
পদ্মা উত্তর থানার ওসি আলমগীর হোসাইন জানান, পদ্মা সেতু অতিক্রম করে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে উঠার পরই টুঙ্গীপাড়া পরিবহনের দ্রুত গতির বাসটি উল্টে যায়। বৃষ্টির মধ্যেই পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে। বসের চালক পালিয়ে গেছেন। মহাসড়ক থেকে রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
