মিকোলাইভে রুশ বাহিনীর 'মুহুর্মুহু' ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৬:১১

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ অঞ্চলের বন্দর নগরীর অবকাঠামোতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওই অঞ্চলের মেয়র এই তথ্য জানান। মঙ্গলবার (২৬ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনে মেয়র আলেকসান্দার সেনকেভিন বলেন, কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের দক্ষিণে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এতে কি ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। 

ইত্তেফাক/এসআর