জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও নবীন শিক্ষার্থীদের বরণ ও সর্বশেষ তিন ব্যাচের বিদায় সংবর্ধণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান।
