জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনকে সামনে রেখে সরকারি কর্মচারীদের কাজ করতে হবে।
মঙ্গলবার (২৬ জুলাই) পাবলিক সার্ভিস দিবস ২০২২ উপলক্ষে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আয়োজিত ‘বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা ও বাংলাদেশের উন্নয়ন প্রশাসন’শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনকে ভিত্তি করে এদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছে। তাই সরকারি কর্মচারীদের বঙ্গবন্ধুর সেই দর্শনকে সামনে রেখে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী এ সময় জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. বদরুল আরেফিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. বিনায়ক সেন, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন