২০১৯ সালে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ হয়েছিল। সেই আসরের ফাইনালে ভারতের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশের যুবারা। বাংলাদেশ গোল হজম করে গোল শোধ করেছিল প্রথমার্ধেই। ভালো খেলার স্বাক্ষর রেখে বাংলার ফুটবলাররা ভারতের যুবাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করছিল। দুর্ভাগ্য, সেদিন ফাইনালের শেষ মুহূর্তে দ্বিতীয় গোল হজম করে ট্রফি ছোঁয়া পায়নি বাংলাদেশ। এবার সেই সাফের খেলা হচ্ছে অনূর্ধ্ব-২০ বছর বয়সের খেলোয়াড়দের নিয়ে। পরিবর্তন করা হয়েছে এএফসির নিয়মের কারণে। বয়স পরিবর্তন হলেও লক্ষ্য পরিবর্তন হয়নি। এবারও ফাইনাল খেলার প্রত্যাশা নিয়ে এখন ভারতের ভুবনেশ্বরে রয়েছে। সেখানে সোমবার প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে আজ ভরতের মুখোমুখি বাংলার ফুটবলাররা। বিকাল সাড়ে ৪টায় ম্যাচ শুরু হবে।
এই সাফে ৫ দেশ খেলছে। ট্রফির লড়াইয়ে মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত। সর্বচ্চো পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে ৫ আগস্ট। ভারত বর্তমান চ্যাম্পিয়ন। আগের আসের ফাইনাল খেলা বাংলাদেশও এবার ফেভারিট। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর নেপালে ফাইনালের পর আজ আবার দেখা দুই দেশের। দলের অধিনায়ক তানভীর হোসেন বলছেন, তাদের কাছে ফাইনাল ম্যাচ। প্রত্যেকটি ম্যাচই ফাইনাল হিসেবে ধরা হয়েছে।’ আগের ফাইনালে যেসব ভুলের কারণে ট্রফির ছোঁয়া পায়নি এবার যেন সেটি না হয়।
বাংলাদেশ প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ৭১ মিনিটে গোল করেছেন মিরাজুল ইসলাম। শ্রীলঙ্কা চরম রাজনৈতিক সংকটে রয়েছে। তারপরও তাদের দেশ খেলাধুলায় অংশগ্রহণ করছে। বলা যায় ভালো করার চেষ্টাও করছে। আড়াই বছর আগে সাফের এই আসরে শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারিয়েছিল ৩-০ গোলে। এবার সেই বাংলাদেশকে গোল পেতে ৭১ মিনিট পর্যন্ত অপেক্ষায় রেখেছিল লঙ্কান ফুটবলাররা। বাকি ১৯ মিনিট দমে যায়নি শ্রীলঙ্কা। বাংলাদেশও দ্বিতীয় গোল করতে পারেনি। এক গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। আগের দিনের ম্যাচ আর আজ ভারতের বিপক্ষে ম্যাচের গতিপ্রকৃতি কোনোভাবেই একই হবে না। ভারত এসেছে ট্রফি জয় করতে। তাদের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে। ভারতকে বধ করতে হবে।
