খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৬ 

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৬:৫১

ইউক্রেনের খারকিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ৬ জন আহত হয়েছে। শহরটির মেয়র ইহর তেরেখভ বুধবার (২৭ জুলাই) এই তথ্য জানান। খবর আল জাজিরার। 

মেয়র জানান, ভোরের দিকে শহরের শিল্প জেলায় দুটি এস-৩০০ মিসাইল আঘাত হানে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

অন্যদিকে  দোনেতস্কের এক হোটেলেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। তাতে অন্তত একজন নিহত হয়েছে। ইউক্রেনের পূর্ব অঞ্চলের দোনেতস্কের বাখমুত শহরের ওই হোটেলে হামলার ঘটনা ঘটে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রুশ হামলায় ইউক্রেনের দোনেতস্কের দুইতলা ভবন ধ্বংস হয়ে গেছে। এর ধ্বংসাবশেষে একজন আটকা পড়ে আছে।  

স্থানীয় গভর্নর পাভলো কিরিলেনকো সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, 'প্রাথমিক তথ্য অনুসারে, হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান চলছে।'  স্থানীয় জরুরি পরিষেবা একজনের নিহতের খবর নিশ্চিত করেছে। এছাড়া এখন পর্যন্ত চারজন আহত হয়েছে বলে জানানো হোয়েছে।  

ইত্তেফাক/এসআর