শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) শরীয়তপুর জেলা-উপজেলা-পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু।
এ সময় উপস্থিত ছিলেন- জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলি সিকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জি এম নুরুল হক, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন ফকির। জেলা স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি শেখ আব্দুর সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহবায়ক মোহসীন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্রলীগের নেতা আসাদুজ্জামান শাওন প্রমুখ।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের নাম ফলক, কলেজে নবনির্মিত শেখ রাসেল ছাত্রাবাস (চারতলা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাস (পাঁচতলা), শেখ লুৎফর রহমান একাডেমিক ভবন (পাঁচতলা) ও নবনির্মিত পাঁচতলা প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন ইকবাল হোসেন অপু।
