রাজৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০২:৫০

মাদারীপুরের রাজৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৈলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মা রওশন আরা বেগম (৪৫) ও মেয়ে আল্লাদী আক্তার (২০) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছলিমদিয়া গ্রামের নুরু মাতুব্বরের স্ত্রী ও মেয়ে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। 

মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই জুয়েল জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম