কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুরাদ (১৮) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (২৭ জুলাই) দুপুর ২ টায় মতেল থানার শাক্তা দেওয়ান বাড়ি নড়ন্ডী মোড়ে এ ঘটনা ঘটেছে। এ সময় মারপিট থামাতে গিয়ে আরও তিন যুবক আহত হয়েছে।
আহতদের মধ্য নাফিও (১৮) আশংকাজনক ভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুরাদের পিতার নাম মজিবুর রহমান। নজরুল ইসলাম।
নিহতের স্বজনরা জানিয়েছে, সকালে জাতীয় পরিচয় পত্রের ছবি তোলার জন্য মুরাদ, নাফিও সহ আরও কয়েকজন নয়াবাজার ডিগ্রি কলেজে যায়। এসময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে শিলারিটোলা গ্রামের সাহেব আলী, রায়হান, সাগর, মিলন, সিয়াম ও আজয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। পরে ছবি তুলে বাড়ি ফেরার পথে আগে থেকে ওতপেতে থাকা সাহেব আলী, সাগর, রায়হান ও তার সহপাঠীরা তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মারাত্মকভাবে আহত অবস্থায় মুরাদ ও রাফিওকে হাসপাতালে নেওয়ার পথে মুরাদের মৃত্যু হয়। রাফিওর অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ (সার্কেল) শাহাবুদ্দিন কবির জনিয়েছেন, আমাদের দুটি টিম এই হত্যাকাণ্ড নিয়ে কাজ করছে। এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এবং কেউ অভিযোগও করেনি। তবে যতটুকু জেনেছি দুই কিশোর গ্যাং গ্রুপের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড।
