অস্ত্র মামলায় জামিনের দুইদিন পর ফের পাইপগানসহ গ্রেফতার হয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম (৫০)।
বুধবার (২৮ জুলাই) রাতে উপজেলার পরকোট গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, তৌহিদুল ইসলামকে গত শনিবার রাতে জুয়ার আসর থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরের দিন রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত থেকে তিনি জামিনে বেরিয়ে আসেন। বুধবার রাতে তৌহিদুল তার ভাই জহিরুল ইসলাম স্বপনের ছেলে নাফিজকে (১৬) হাত-পা বেঁধে মারধর করে। পরে নাফিজের পকেটে গাঁজা ও ইয়াবা দিয়ে ভিডিও ধারণ করা হয়। বিষয়টি জানার পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে নাফিজকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তৌহিদুলকে একটি পাইপগানসহ গ্রেফতার করা হয়।

ঋণ নিয়ে আত্মসাৎ: জামিন পেলেন রিজেন্টের সাহেদ