শ্রীলঙ্কাকে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া জানানোর জন্য ভারতের প্রশংসা করেছেন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) প্রধান সামান্থা পাওয়ার। বুধবার (২৭ জুলাই) তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।
পাওয়ার বলেন, ইতিমধ্যেই শ্রীলঙ্কায় ১৬ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদান করেছে ভারত সরকার। এটি কৃষকদের ভবিষ্যতের খাদ্য ঘাটতি দূর করতে সাহায্য করার জন্য এক লাখ টন জৈব সার রপ্তানি করেছে।
তিনি আরও বলেন, ভারত শ্রীলংকার সবচেয়ে কাছের দেশ। শ্রীলংকার সঙ্গে দেশটির সম্পর্ক ঐতিহাসিক। এ সংকটে ভারত শ্রীলংকার জনগণকে বেশ সহযোগিতা করেছে।
ভারতের প্রশংসার পাশাপাশি চীনের সমালোচনা করেন তিনি বলেন, বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে চীন মূলত শ্রীলংকার সঙ্গে থেকেছে। শ্রীলংকার মোট বৈদেশিক ঋণের ১০ শতাংশই চীনের দেওয়া। ১০ বছর ধরে তারা দেশটিতে বহু অবকাঠামো প্রকল্প নির্মাণ করেছে।
তিনি আরও বলেন, কিছু প্রকল্প কোনো কাজেই আসেনি। বরং ওইসব প্রকল্পের মধ্য দিয়ে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। চীন সরকার মূলত রাজাপাকসে সরকারের সঙ্গে কাজ করেছে। ফলে রাজাপাকসে পরিবারের সঙ্গে সঙ্গে চীন সরকারকেও দুষছে লংকান জনগণ।
এদিকে তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলংকার নতুন প্রেসিডেন্টকে শুক্রবার সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং এক বার্তায় বলেন, তিনি বিশ্বাস করেন শ্রীলংকা অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে।‘প্রেসিডেন্ট বিক্রমাসিংহে এবং শ্রীলংকার জনগণকে তাদের প্রচেষ্টায় আমার সাধ্যমত সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত।
