ছাত্রলীগ, যুবলীগসহ প্রভাবশালী কেউই আইনের উর্ধ্বে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৮:৩৯

ছাত্রলীগসহ প্রভাবশালী কেউই আইনের উর্ধ্বে নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এমনকি জনপ্রতিনিধিসহ যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে এবং শিগগির তাদের আইনের আওতায় আনা হবে।’

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ অলিলা অপালওয়্যার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মুহম্মদ হাবিবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া। অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ রৌশনুজ্জামান সিদ্দিকীসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অলিলা গ্যাস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর প্রাঙ্গণে অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ এর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ইত্তেফাক/এসজেড