ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফের উল্টে গেলো প্রাইভেটকার

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৯:৪৬

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়াগামী একটি প্রাইভেটকারের চাকা ফেটে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় চালকসহ দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ বলেন, ‘এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে একটি প্রাইভেট গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় দু’জন আঘাত পায়। পরে র‌্যাকার এনে প্রাইভেটকারটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

ইত্তেফাক/এসজেড