কিশোরগঞ্জে এগার সিন্দুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় শুক্রবার (২৯ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের রেলওয়ের স্টেশন মাস্টার মো. ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এগার সিন্দুর প্রভাতী ট্রেনটি ছেড়ে যায়। ১৫ মিনিট পর গচিহাটা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
