করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৭:১৮

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৮৫ জন।

২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৮৪ শতাংশ। একদিনে ৬৯৬ জনসহ মোট ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন সুস্থ হয়েছেন।

মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনার টেষ্টের ছবি।  আব্দুল গনি।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/ইউবি