রাশিয়ায় বহুতল ভবনে আগুন, ৮ জনের প্রাণহানি 

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৭:২৫

রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণপূর্বাঞ্চলে একটি ১৫ তলা ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে আরও চারজন। শুক্রবার স্পুটনিক এ খবর দিয়েছে। খবর সিনহুয়ার।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের নগর বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জানান, জানালায় লাগানো জালির কারণে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

জরুরি সেবা সংস্থার মুখপাত্র জানান, তারা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় প্রাণ হারান। এছাড়া মধ্যরাতের পর ওই ভবন থেকে দুই শতাধিককে লোককে উদ্ধার করা হয়েছে। 

ইত্তেফাক/এসআর