ফ্যাশন ও স্টাইলিং নিয়ে নিজস্ব কিছু পছন্দ প্রত্যেকেরই থাকে। কেউ বেশি প্যাস্টেল শেড পরতে পছন্দ করেন তো কারও ওভারসাইজড ড্রেস পছন্দ। কিন্তু পছন্দের পোশাক বেছে নেওয়ার সময়েও একটু হলেও সতর্ক থাকা প্রয়োজন। কারণ ভুল পোশাক বেছে নেওয়ার কারণে বয়স বেশি লাগতে পারে।
প্যাস্টেল শেড এখন ফ্যাশনে ইন। অনেকেই আছেন যারা প্যাস্টেল শেডের পোশাক পরতে বেশি পছন্দ করেন। কিন্তু তাই বলে সব সময় প্যাস্টেল শেডই পরে যাবেন না। কারণ, স্বাভাবিকভাবেই প্যাস্টেল শেড ভীষণ হালকা হয়। আর এই হালকা রঙের পোশাক পরার জন্য মানুষের চোখে আপনার বয়স কিছুটা বেশি লাগতে পারে। উজ্জ্বল রং আপনার সামনে থাকা মানুষের মনেও আনন্দ দেয়। আর আপনাকে দেখতেও ভালো লাগে। তাই পছন্দের প্যাস্টেল শেড অবশ্যই পরুন। কিন্তু কখনও কখনও উজ্জ্বল রঙের শেডও বেছে নিন।
ওভারাসইজড ড্রেস
ওভারাসইজড ড্রেস যথেষ্ট ক্লাসি লুক তৈরি করে। এমনকি বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহরও সব সময় ওভারসাইজড জ্যাকেট বা ব্লেজার পরে থাকেন। একটি স্কিনি জিন্সের সঙ্গে এই ধরনের ওভারসাইজড টপ বা শার্টেও দেখতে ভালো লাগে খুব। কিন্তু সব সময় একই রকম পোশাক পরবেন না। যেমন, সব সময় আপনার শরীরের মাপের তুলনায় বড় সাইজের কুর্তা বা টপ পরা উচিত নয়। এতে আপনার ফিগার ঠিকভাবে কমপ্লিমেন্ট পায় না। আপনার আসল ফিগারের ওপর একটা ব্যাগেজ তৈরি হয়, যা দেখতে খারাপ লাগে। কখনও কখনও পরতে পরা যেতে পরে। কিন্তু সব সময় ফিট পোশাকই পরার চেষ্টা করুন।
করতে পারেন এক্সপেরিমেন্ট
আপনি হয়তো সব সময় একই ধরনের পোশাক পরেন। যদি আপনি জিন্স ও টি-শার্টেই কম্ফোর্টেবল হন, তাহলেও ভালো। কিংবা কুর্তা পরতে পছন্দও করতে পারেন। কিন্তু আপনি যে ধরনের পোশাক পরতে পছন্দ করেন, সেই পোশাকেও বৈচিত্র্য আনা যায় একটু ভাবনা-চিন্তা করলেই। সব সময়ই একই ধরনের পোশাক পরলে ভালো লাগে না। বরং কখনও কখনও আপনার স্টাইলিং নিয়ে এক্সপেরিমেন্ট করুন। কখনও ফাঙ্কি স্টাইলে ড্রেস পরুন। একটু বোল্ড ড্রেস পরেও কখনও না কখনও এক্সপেরিমেন্ট করতে পারেন আপনি। ভালো লাগবে দেখতে।
নিজের লুক ঠিক রাখার জন্য ট্রেন্ডের দিকে খেয়াল রাখতে হবে। কী ধরনের পোশাক এখন ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা বেশি পরছেন লক্ষ রাখুন। তারকারা কী ধরনের পোশাক বেছে নিচ্ছেন, নজর রাখুন। ফ্যাশন আর্টিকেল পড়ুন, দেখুন। এর ফলে সঠিক পোশাক বেছে নিতে পারবেন। আপনার বয়স বেশি তো মনে হবেই না, উল্টে বয়স অনেক কম লাগবে।
