স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ

আপডেট : ২৯ জুলাই ২০২২, ২৩:১৭

সিদ্ধিরগঞ্জে গভীর ঘুমের মধ্যে ব্লেড দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী রিপনকে (৩০) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত স্ত্রী নাদিয়া ইশরাত শিলাকে (২৫) আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে মিজমিজি সিআই খোলা এলাকার বাদশার বাড়িতে। এ ঘটনায় রাতেই শিলাকে আসামি করে আহত রিপনের মা মমতাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শিলা স্বামীর সঙ্গে বাদশার বাড়িতে ভাড়া থাকতেন। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ঘুমের মধ্যে রিপনের বিশেষ অঙ্গ কেটে দেন শিলা। রিপন চিৎকার করলে পাশের কক্ষের ভাড়াটিয়া এসে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, অভিযুক্ত শিলা পূর্ব আক্রোশে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

 

ইত্তেফাক/ইউবি