উপমহাদেশে নজরুল সংগীতের এক কিংবদন্তী শিল্পী ছিলেন ফিরোজা বেগম। এই শিল্পীকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত হয় ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড। প্রখ্যাত এ কণ্ঠশিল্পীর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে এই ট্রাস্ট ফান্ড থেকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’-এর প্রবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের কীর্তিমান শিল্পীদের সম্মান জানাতে ও দেশীয় শুদ্ধ সংগীত চর্চার প্রতি নতুন প্রজন্মকে উৎসাহ দিতে এই প্রয়াস।
উল্লেখ্য, সংগীতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে সাবিনা ইয়াসমিন, ২০১৭ সালে রেজওয়ানা চৌধুরী বন্যা, ২০১৮ সালে রুনা লায়লা, ২০১৯ সালে ফরিদা পারভীনকে এ পদক দেওয়া হয়। করোনার কারণে গত দু-বছর এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজন করতে না পারায় এ বছর একইসাথে ২০২০ সালের জন্য বিশিষ্ট সংগীত শিল্পী ফেরদৌসী রহমান ও ২০২১ সালের জন্য সৈয়দ আব্দুল হাদীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
গত ২৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই দুই গুণী সংগীতশিল্পীকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছ থেকে শিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী এই স্বর্ণপদক গ্রহণ করেন। এই পুরস্কারের জন্য মনোনীত করায় শিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী জুরিবোর্ডের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন এর মাধ্যমে আগামী প্রজন্মের সংগীতশিল্পীরা অনুপ্রাণিত হবে
