শুক্রবার জুম্মার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শনা কেরু চিনিকলের ২০১৮-১৯ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। মিলের ডোঙ্গার সামনে ও চিনিকলের এমডি প্রকৌশলী এনায়েত হোসেনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম আ. খালেক। দোয়া শেষে মিল এলাকার আখ চাষী ও চিনিকলের বিভাগীয় প্রধানগণ শ্রমিক ও কর্মচারীরা ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করেন।
চিনিকল সূত্রে জানা গেছে, এ মৌসুমে ৭% শতাংশ চিনি আহরণের গড় হার ধরে ৯০ কার্যদিবসে ১ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৭ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর চিনিকলের নিজস্ব জমিতে ১ হাজার ৬৪৭ একরসহ মোট ৬ হাজার ৫৯৮ একর জমিতে আখ রয়েছে।
ইত্তেফাক/নূহু
