বড় লক্ষ্য তাড়ায় শুরুতে ফিরলেন মুনিম শাহরিয়ার। অফ স্ট্যাম্পের বাইরে বলে বড় শট খেলতে গিয়ে শর্ট থার্ডম্যানে চিভাঙ্গার হাতে ধরা পড়েন তিনি। ৮ বলে ৪ রান করেন মুনিম। ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৫১ রান। ৩০ রানে ব্যাট করছেন লিটন দাস।
শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। আগে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের হয়ে রেজিস চাকাভা ৮, ক্রেইগ আরভিন ২১, শন উইলিয়ামস ৩৩, ওয়েসলে মাধভের ৬৭ ও সিকান্দার রাজা অপরাজিত ৬৫ রান করেন।
বাংলাদেশ পক্ষে মুস্তাফিজুর রহমান দুটি ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট পান।
বাংলাদেশ একাদশ : একাদশে আছেন লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো জিম্বাবুয়ে