রুশ গোলাবর্ষণে নিহত ১ 

আপডেট : ৩০ জুলাই ২০২২, ২০:৩৪

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সম্মূখসারিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত একজন নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনের খারকিভ অঞ্চলের এক স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (৩০ জুলাই) দেশটির কর্মকর্তারা এই তথ্য জানান। খবর গার্ডিয়ানের। 

দক্ষিনাঞ্চলের শহর মিকোলাইভের মেয়র বলেন, রাতে দুটি আবাসিক এলাকায় রুশ বাহিনীর রকেট হামলায় একজন নিহত হয়। মিকোলাইভের কাছেই ইউক্রেনীয় সৈন্যরা পাল্টা হামলার পরিকল্পনা করছিল। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। 

মেয়র ওলেকসান্দার  সিয়েঙ্কেভিচ টেলিগ্রাম পোস্টে লেখেন, হামলায় আরও ছয়জন আহত হয়েছে। এতে দরজা জানালা সব ভেঙে গেছে এবং বারান্দাগুলো ধ্বংস হয়ে গেছে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়,  শনিবার সকালের দিকে খারকিভে রুশ হামলায় অঞ্চলটির  একটি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।  

ইত্তেফাক/এসআর