ভারতের জম্মু-কাশ্মিরের বারামুলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলি হয়েছে। এতে এক লস্করের এক সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (৩০ জুলাই) তল্লাশি আভিজান চলাকালীন দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
কাশ্মির পুলিশ সূত্র জানায়, ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদী রয়েছে-এমন খবর পেয়ে শনিবার সন্ধ্যায় বারামুলার বিন্নার এলাকায় তল্লাশি শুরু করা হয়েছিল। বিচ্ছিন্নতাবাদীরা আগে গুলি ছোড়ে। এই লড়াই রবিবার (৩১ জুলাই) পর্যন্ত চলে। এই ঘটনায় ইরশাদ আহমেদ ভাট নামক বারামুলার পত্তন এলাকার বাসিন্দার মৃত্যু হয়।
নিহতের কাছ থেকে একটি একে সিরিজের রাইফেল, দু’টি ম্যাগাজিন ও ৩০ রাউন্ড বুলেট পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
