রাজশাহীর পুঠিয়ায় একটি ইটভাটা থেকে নুরুল হক (৬২) নামে এক পরিবহন শ্রমিক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নুরুল হক উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশের ফুটবল ভাগ্য নির্ধারণ আজ
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকার একটি ইটভাটায় নুরুল হকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে।পরে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে এখন তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
ইত্তেফাক/এমআরএম
