পাবনার ভাঙ্গুড়ায় গরুর পাট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কালাম ওই গ্রামের গোলাপ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সাইফুল ইসলামের গরু আবুল কালামের ক্ষেতে ঢুকে পাট খায় ও ক্ষতি সাধন করে। কালাম গরুটি ধরে নিজ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে সাইফুল তার গরুটি আনতে যায়। এসময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সাইফুল একটি ছুরি এবং তার ভাতিজা রানা আহমেদকে সঙ্গে নিয়ে আবুল কালামকে আক্রমণ করে। এক পর্যায়ে ছুরিকাঘাতে আবুল কালাম গুরুতর আহত হন। পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: তালায় মাটির ঢিবি খনন করে সন্ধান মিলল প্রাচীন মন্দিরের
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল সহকারি পুলিশ সুপার সজিব শাহরিন পরিদর্শন করেছে।
ইত্তেফাক/এমআরএম
