২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৮৭ ডেঙ্গু রোগী

আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৭:৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অন্তত ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ২১ জন। সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে চলতি বছর দেশে মোট ২ হাজার ৭৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। রোগীদের মধ্যে ৩৪৪ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৭ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। 

ছবি: সংগৃহীত

চলতি বছর এখন পর্যন্ত ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৯৩ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এএএম