ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে অজ্ঞাতনামা (২৬) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার খড়মপুর দক্ষিণ পাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, সকালে স্থানীয় লোকজন মরদেহটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: আগামী তিনদিন বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
তিনি আরো জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
