চট্টগ্রাম আদালত ভবনে কড়া নিরাপত্তা

আপডেট : ১১ জুন ২০১৯, ১৪:৪০

কারাগারে বন্দি ১৮ জন জঙ্গিকে হাজিরার জন্য চট্টগ্রাম আদালত ভবনে নিয়ে আসায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম কোর্ট হিলের প্রবেশ মুখ ও আদালত ভবনে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের তল্লাশি বাড়ানো হয়েছে। আদালত এলাকায় শিথিল করা হয়েছে গাড়ি ও সাধারণ মানুষের চলাচল। খবর বাসসের

পুলিশ ও আদালত সূত্র জানায়, কারাগারে বন্দি ১৮ জন জঙ্গিকে বিভিন্ন মামলায় নিয়মিত হাজিরার জন্য আদালত ভবনে নিয়ে আসা হয়েছে। জঙ্গিদের হাজিরাকে কেন্দ্র করে মূলত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্কতা অবলম্বনে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: পুঠিয়ায় ইটভাটায় মিলল শ্রমিক নেতার মরদেহ

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারি কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, আদালত ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তল্লাশির পাশাপাশি গাড়ি ও সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম