শিল্পা শেঠির হাত থেকে পুরস্কার পেলেন রোকাইয়া জাহান

আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৬:২২

মিরর' ম্যাগাজিন আয়োজিত ‘ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শনিবার সন্ধ্যায় ঢাকায়  আসেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানের মঞ্চে রাত রাত ৯ টায় উঠেন শিল্পা। সেই অনুষ্ঠানে বাংলাদেশি তারকা নিরব, বুবলী, পূজা চেরী ও ভাবনাসহ সফল নতুন উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বলিউডের এই তারকা।

একই অনুষ্ঠানে সম্মাননা গাৰ্লকো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রোকাইয়া জাহান স্বর্ন।

তিনি জানান, ছোটবেলায় তার বহু ছবি দেখেছি। তিনি একজন সফল অভিনেত্রীর পাশাপাশি একজন সফল উদ্যোক্তা।

তার মতো তারকার হাত থেকে অ্যাওয়ার্ড নিতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। আমি তাকে আমার অনুপ্রেরণা হিসেবে মনে করি। আর আমি এটাও বিশ্বাস করি একজন নারীর ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাস থাকলেই, সফল ভাবে একসাথে অনেক কিছু পরিচালনা করা যায়।

গার্লকো একটি মাল্টি ব্রান্ড কোম্পানি।শিগগিরই আমাদের অনলাইন অ্যাপ চালু করতে যাচ্ছে।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন