ব্রিস্টলের আকাশ কোনো সুসংবাদ দিতে পারছে না। এখনো হচ্ছে বৃষ্টি। তাই দ্বিতীয় দফায় বিকেল সোয়া পাঁচটায়ও ম্যাচ অফিসিয়ালদের মাঠ পরিদর্শন বাতিল হয়েছে। এর আগে বেলা সাড়ে তিনটায় প্রথম দফায় মাঠ পরিদর্শন বাতিল করা হয়। আজ বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে বিকেল সাড়ে ৫টা নাগাদও এ বিষয়ে কোনো সুখবর নেই।
ব্রিস্টলের তাপমাত্রা ছয় ডিগ্রির নীচে। বৃষ্টির সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। দু’দলের ক্রিকেটাররা এখনো ড্রেসিংরুমে যাননি বলেও স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
বাংলাদেশ প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। অপরদিকে শ্রীলঙ্কাও প্রথম তিন ম্যাচের একটিতে জিতেছে। আর পাকিস্তানের সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে। তাই শেষ চারে যেতে দু’দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।
ইত্তেফাক/কেআই
