রাজশাহীতে ইটভাটায় পরিবহন শ্রমিক নেতার গুলিবিদ্ধ লাশ

আপডেট : ১১ জুন ২০১৯, ১৯:০১

রাজশাহীর পুঠিয়ার একটি ইটভাটা থেকে নুরুল ইসলাম নামের এক পরিবহন শ্রমিক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শ্রমিক নেতা নুরুল ইসলাম উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি।

পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন আহমেদ বলেন, 'সোমবার রাত ১১টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রা ইটভাটার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পেটে একটি গুলির চিহ্ন রয়েছে।' পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ওসি শাকিল উদ্দিন।

আরও পড়ুন:  রায়ের ১০ বছর পর কারাগারে ফজলের বদলে সজল

এদিকে, এ ঘটনায় বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।

ইত্তেফাক/জেডএইচডি