চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছিয়াত্তরবিঘী থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ পলাশ (২৯) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানকারী দল। আটককৃত পলাশ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নাধীন ছিয়াত্তরবিঘী এলাকার বড়টাপ্পু গ্রামের মো. কেতাবুর রহমানের ছেলে।
র্যাব-৫ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র্যাবের একটি অভিযানকারী দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের একটি লিচু ও আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ব্যবসায়ী পলাশকে আটক করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ইটভাটায় পরিবহন শ্রমিক নেতার গুলিবিদ্ধ লাশ
এ সময় একটি ৫ রাউন্ড গুলিসহ একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল ও একটি পিস্তলের ম্যাগাজিন হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে আইনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
