বগুড়ার সারিয়াকান্দিতে রতন হত্যা মামলার চার আসামিকে শাজাহানপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলো উপজেলার কাঁটাখালি রনি মিয়া (২৩), লিচু মিয়া (২৪), মিজানুর রহমান (২৪) ও জহুরুল ইসলাম(২৩)। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় অভিযান চালিয়ে একটি হোটেল থেকে ওই হত্যাকাণ্ডের চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৭ মে ফজলুল হকের ছেলে সনিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে রতন হত্যা মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করা হলো।' প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের স্বীকারুক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ইটভাটায় পরিবহন শ্রমিক নেতার গুলিবিদ্ধ লাশ
উল্লেখ্য, গত ২০ মে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাঁটাখালি গ্রামের ইব্রাহিমের ছেলে রতনকে রামচন্দ্রপুর বাজারে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাতে হত্যা করে।
ইত্তেফাক/জেডএইচডি
