তীব্র গরমে তাজমহল দর্শন, চার ট্রেনযাত্রী নিহত

আপডেট : ১১ জুন ২০১৯, ১৯:১৪

দুই সপ্তাহ ধরে চলা তাপদাহের মধ্যে ট্রেনযাত্রা করে ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসিতে চারজন নিহত হয়েছেন। তারা অসহ্য তাপে মারা যান বলে কর্মকর্তা ও যাত্রীরা মঙ্গলবার জানান। ভ্রমণকারী দলটি তাজমহল দেখে ফিরছিলেন। এএফপি, এনডিটিভি।

ট্রেন কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রীরা তাজমহলের শহর আগ্রা থেকে তামিলনাড়ুর কোয়ম্বাতুর ভ্রমণকালে সোমবার মারা যায়।

ভারতীয় রেলওয়ের মুখপাত্র অজিত কুমার সিং এএফপিকে বলেন, ‘তাপ একটি কারণ বলে মনে হচ্ছে, এটা সত্যিই দুর্ভাগ্যজনক।’ ‘যখন ট্রেনটি ঝানসি কাছে আসছিল, তখন অন-বোর্ড স্টাফদের কাছ থেকে কল পেয়েছিলাম যে যাত্রীদের মধ্যে কয়েকজন অজ্ঞান,’ বলেন সিং।

আরও পড়ুনঃ বারবার পুলিশি তল্লাশি, মসজিদই গুড়িয়ে দিলো মুসলিমরা

এএফপি জানায়, পরে ওই যাত্রীদেরকে স্টেশনে চিকিৎসাকর্মীদের নেয়া হয় কিন্তু চিকিৎসকরা জানান, চারযাত্রী ইতিমধ্যে মারা গেছে।

ইত্তেফাক/টিএস