মার্কিন হামলায় জাওয়াহিরি নিহত: তদন্ত করছে তালেবান 

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৯:২৬

মার্কিন ড্রোন হামলায় আফগানিস্তানে নিহত হয়েছেন আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। এই নিয়ে তদন্ত শুরু করেছে তালেবান। তালেবানের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। 

তালেবান কর্তৃপক্ষ জানায়, দলটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আফগানিস্তানে জাওয়াহিরির উপস্থিতি সম্পর্কে অবগত ছিল না।

কাবুলে আয়মান আল-জাওয়াহিরি আত্মগোপনে ছিলেন। রবিবার (৩১ জুলাই) তিনি বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। 

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানায়, বিগত দশ বছরে আল কায়েদার ওপর এটিই সবচেয়ে বড় আঘাত। একই সঙ্গে গেলো দশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বড় সাফল্য ছিল দলটির প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করা ।

তালেবান সরকার ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই ঘটনায় জড়িতদের সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে।  জাতিসংঘের তালেবান প্রতিনিধি সুহেল শাহীন সাংবাদিকদের একটি বার্তার মাধ্যমে জানায়।

তিনি আরও বলেন, হত্যাকারীদের দাবির সত্যতা নিয়ে তদন্ত চলছে। তদন্তের ফলাফল প্রকাশ্যে জানানো হবে বলে তিনি জানান। 

ইত্তেফাক/এসআর