ভাড়া সমন্বয়ে লঞ্চ মালিকদের বৈঠক

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৪:২৫

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া সমন্বয়ের জন্য শনিবার (৬ আগস্ট) সকালে লঞ্চ মালিকেরা বৈঠক করেছেন। লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাদের বৈঠকে আলোচিত এজেন্ডা নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বসবেন শিগগিরই। তবে, বৈঠক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারণ হয়নি।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ থেকে নতুন দাম কার্যকর হবে।

ইত্তেফাক/এসজেড