ইসলামিক জিহাদের ১৯ সদস্য গ্রেফতার: ইসরায়েল 

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৫:০৪

ফিলিস্তিনের পশ্চিম তীরে শনিবার ইসলামিক জিহাদ গ্রুপের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী ব্যাপক অভিযান চালিয়ে এ গ্রুপের ১৯ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় গাজায় ইসলামিক জিহাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ফের হামলা চালানো হয়। খবর এএফপি’র।

ইসরায়েলের সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সৈন্য ও এজেন্টরা অধিকৃত পশ্চিম তীরে ভোরে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে। 

এদের মধ্যে ১৯ জন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের সাথে সম্পৃক্ত। 

ইত্তেফাক/এসআর