আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদ ও নাগরিক সংগঠন জনউদ্যোগ, গাইবান্ধার যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ আগস্ট) সকালে গাইবান্ধা জেলা শহরের নাট্য সংস্থার সম্মুখে প্রতিবাদী সমাবেশ ও মিছিল কর্মসূচী পালন করে।
'ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের অবদান চির স্বীকৃত' এই প্রতিপাদ্য নিয়ে বিপুল সংখ্যক সাঁওতাল নারী-পুরুষ ও অন্যান্যদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। শুরুতেই সাঁওতাল নারী-পুরুষরা তাদের অধিকার ও দাবী সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য মিছিল গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাঁওতাল নারী-পুরুষরা প্রতিবাদী গান ও নৃত্য পরিবেশন করেন। ছবি- ফোকাস বাংলা।
