প্রথমবার মেয়ের মুখ দেখালেন প্রিয়ঙ্কা

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৫:২৪

ভারতীয় সংস্কৃতির সঙ্গে মার্কিন সংস্কৃতির মেলবন্ধনে নিজের মতো করে সেজে উঠেছে প্রিয়ঙ্কার সংসার। তাকে নিয়েই এখন ক্যালিফোর্নিয়ার বাড়িতে আনন্দের জীবনসফরে নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া।

প্রতি সপ্তাহে একটু একটু করে মেয়ের ঝলক ভাগ করে নেন তারকা-দম্পতি। তবে মেয়ের মুখ এর আগে দেখান নি। বুধবার একটি ছবিতে মালতীর মুখের এক পাশ স্পষ্ট দেখা গেল। এই প্রথম মেয়ের মুখ দেখালেন ‘দেশি গার্ল’।

ছবি: সংগৃহীত

মেয়ের ত্বক কিংবা চেহারায় ভারতীয় ছাপ না থাকলেও তাকেও নিজের দলেই টেনে নিলেন মা। মালতীর গোলাপি জামায় দেবনাগরী হরফে লেখা ‘দেশি’, ইংরিজিতে ‘গার্ল’। ছবির ক্যাপশনেও মা নিজেই তার আদরের মেয়েকে ‘দেশি গার্ল ২.০’ সম্বোধন করলেন।

সেই ছবি ঘিরে অনুরাগীদের উন্মাদনা লক্ষ করা গেল। ভালবাসায় ভরিয়ে দিলেন দেশ-বিদেশের মানুষ।

ইত্তেফাক/বিএএফ