দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের লোকজন বেহেশতে আছেন: জিএম কাদের

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৯:২৮

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগের লোকজনই বেহেশতে আছেন। কারণ, সরকার-সমর্থকরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় বানিয়েছে, তাদের কোনো অভাব নেই। প্রতি বছর তারা হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

শনিবার (১৩ আগস্ট) তার বনানী কার্যালয়ে এলডিপির কেন্দ্রীয় সহসভাপতি আবু জাফর সিদ্দিকীর জাপায় যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন।

জিএম কাদের বলেন, নিজেদের দলের লোকদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই। দুর্নীতিবাজ আর লুটেরা কখনোই সাধারণ মানুষের কষ্ট বোঝে না। দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি চায় দেশের মানুষ। জাপা মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে।

ইত্তেফাক/এমআর