সাভারে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৯:৫০

সাভারে গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম মো. বাছিদ (২৫)।

শনিবার (১৩ আগস্ট) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাছিদ শরীয়তপুর জেলার সুচিগঞ্জ থানার আব্দুর রশিদের ছেলে। 

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক জানান, রাত ৮টার দিকে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাছিদের মৃত্যু হয়। পরে মোটরসাইকেলটিসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অজ্ঞাত সেই পরিবহনটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এমএএম