শোক দিবসে উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে আলোক প্রজ্জ্বলন

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২১:০২

১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদে স্মরণে উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে আলোক প্রজ্জ্বলন করা হয়।

এসময় ডাকসু'র সাবেক সদস্য, উন্মুক্ত লাইব্রেরির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়ার মধ্যমে দেশে অসাম্প্রদায়িকতার বীজ বপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর সংবিধানে ধর্মনিরপেক্ষতা যুক্ত করার মধ্য দিয়ে সাম্প্রদায়িকতাকে দেশ থেকে সমূলে উপড়ে ফেলেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদে স্মরণে উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে আলোক প্রজ্জ্বলন

তিনি আরও বলেন, ১৯৭৫ এর ১৫ এ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিরা এই দেশে সাম্প্রদায়িকতার চর্চাকে পুনরায় শক্তিশালী করে তোলে। যেই সাম্প্রদায়িকতার চর্চা দেশে এখনো চলমান। বঙ্গবন্ধু ও তার পরিবারের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল।

এর আগে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল শহীদদের জন্য দোয়া ও মিলাদ আয়োজন করা হয়। 

ইত্তেফাক/এএইচপি