শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও ফাউন্ডেশনে জাতীয় শোকদিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২২:৪২

দোয়া, আলোচনা ও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস-২০২২ উদযাপন করলো শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন। গতকাল ১৫ আগস্ট মধ্যাহ্নে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। 

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশ নের উদ্যোগে আয়োজিত শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক (ঢাকা বিশ্ববিদ্যালয়) মোস্তাফিজুল হক, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোঃ আহসানুল কবীর, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহার ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া।
  
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা ও শূন্য থেকে একটি দেশের অবকাঠামোগত উন্নয়নে জাতির পিতার আত্মত্যাগ ও তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ও পারিবারিক জীবনীর উপর আলোচনায় অংশ নেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি কনফুশিয়াস ক্লাস রুমের পরিচালক অধ্যাপক মহিউদ্দিন তাহের, বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট এন্ড পলিটিকস বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ ও অন্যান্য অতিথিবৃন্দ। তাঁরা শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইমামুল কবীর শান্ত এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ যুদ্ধ পরবর্তি দেশে শিক্ষা ও কর্মসংস্থান তৈরিতে তাঁর অবদান সম্পর্কেও আলোচনা করেন।
 
অতঃপর শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীদের পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

ইত্তেফাক/ইআ