বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভরযোগ্য গবেষণার বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কনফারেন্সে অংশগ্রহণ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগ ও এতে গবেষকগণ ট্রান্সজেন্ডার, হাউজিং ও এডুকেশন বিষয়ে গবেষণালব্ধ পেপার উপস্থাপন করেন।
সাউথ এশিয়ান ইন্সটিটিউট ফর সোশাল ট্রান্সফরমেশনের (সেইস্ট) আয়োজনে আন্তর্জাতিক কনফারেন্সে দেশি-বিদেশি বরেণ্য শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারক উপস্থিত ছিলেন। টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ওপর বিস্তৃত পরিসরে আলোচনা এবং প্রবন্ধ উপস্থাপনসহ সম্মেলনে ৪টি মৌলিক আলোচ্য বিষয়ের উপর গবেষণালব্ধ পেপার উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, সাউথ এশিয়ান ইন্সটিটিউট ফর সোশাল ট্রান্সফরমেশনের (সেইস্ট) সম্মেলন বিশেষভাবে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতের সমস্যাগুলোকে তুলে ধরে এবং এই মূল ক্ষেত্রগুলোতে টেকসই উন্নয়নের প্রচারের মাধ্যমে সমস্যার সমাধানগুলো নিয়েও আলোচনা করা হয়।
