সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শুকুর আলী (২৫)।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে উপজেলার কৈখালী গ্রামের আনছার আলী ভাংগীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শুকুর আলী নিজ বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকেরা শুকুর আলীকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. নাজমুল হুদা তাকে মৃত ঘোষণা করেন।
