পূর্ব ইউক্রেনে রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিতি করা হয়েছে। ইউক্রেনে সংবাদ সংস্থা ইউএনআইএএন এই তথ্য জানিয়েছে। শনিবার (২০ আগস্ট) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় দিনিপ্রপেত্রভস্ক অঞ্চলে রাশিয়ার চারটি কালিবর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। তবে বিবিসির পক্ষ থেকে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্তিন রেজনিচেনকো বলেন, শনিবার আমাদের সামরিক বাহিনীর শুরুটা চমৎকার হয়েছে। আমাদের অঞ্চল লক্ষ করে ছোড়া রাশিয়ার চারটি কালিবর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে আমাদের বাহিনী।
