রাশিয়ার হামলার বদলা নেওয়ার প্রতিজ্ঞা করলেন ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তার দেশে রাশিয়ার প্রতিটি হামলার জবাব দেবে। খবর আল-জাজিরার।
জাতির উদ্দেশে একটি ভিডিও ভাষণে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রতিটি হামলার উত্তর দিবে ইউক্রেন। তারা প্রত্যেক দখলদারের পরিচয় খুঁজে বের করবে। যারা এসব নির্দেশ দেয় ও শহরগুলিতে এই হামলা চালায়। তাদের সবাইকে কোনো না কোনোভাবে বিচারের আওতায় আনা হবে। কোনো খুনি লুকিয়ে থাকার সুযোগ পাবে না বলে জানান তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৭৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
