করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৬:০৯

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আপাতত তার সরকারী বাসভবনে সুস্থ হওয়ার জন্য বিশ্রাম ও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। রবিবার (২১ আগস্ট), তার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

কিশিদা মাত্রই সপ্তাহব্যাপী ছুটি কাটিয়ে ফেরেন। সোমবার থেকে তার কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা ছিল।

কিশিদার মন্ত্রীসভার মুখপাত্র জানান, শনিবার (২০আগস্ট) তার কাশি ও জ্বরের সংক্রমণ ঘটে। এ কারণে রবিবার (২১ আগস্ট) সকালে তার পিসিআর পরীক্ষা করা হয়। এরপর বিকালে তার করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। 

জাপান বিশ্বের তৃতীয় অর্থনৈতিক পরাশক্তি করোনা মোকাবেলা ও ক্ষতি পুষিয়ে নেওয়ায় রেকর্ড গড়েছে। এছাড়াও দেশটিতে করোনায় মৃত্যুহার ও অন্যান্য দেশের তুলনায় অর্থনৈতিক ক্ষতি তুলনামূলক কম। 

ইত্তেফাক/এসআর